যেদিন কলেজছাত্রীর দাফন, সেদিন গায়ে হলুদের কথা ছিল

বগুড়া প্রতিনিধিঃ
যেদিন কলেজছাত্রীর দাফন, সেদিন গায়ে হলুদের কথা ছিল। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলরামপুরে তানিয়া আক্তার মৌমিতা (২৩) নামে তরুণীর গায়েহলুদের আগের দিন রাতে মৃত্যু হয়েছে। তার মৃত্যু বিয়ের আনন্দকে বিষাদে পরিণত করেছে।

গতকাল শনিবার রাতে বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে স্ট্রোক করেন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। রবিবার গায়েহলুদের কথা থাকলেও এদিন দুপুরে তাকে দাফন করতে হয়েছে।

শিরোনাম