নাতনীক দেখতে যাওয়ার পথে বাস চাপায় প্রাণ গেলো নানা-নানীর

নিজস্ব প্রতিনিধিঃ
নাতনীক দেখতে যাওয়ার পথে বাস চাপায় প্রাণ গেলো নানা-নানীর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এক শিশুসহ আহত হয়েছেন আরও চার জন।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ইউ-টার্নে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী আলনা বেগম (৫০)। তারা কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, নিহতদের ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশাচালক অজ্ঞাত (৪০)।

শিরোনাম