মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে মেট পাঁচজনের লাচ উদ্ধার করেছে পুলিশ
জানা গেছে,সোমবার(১৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় পৌর ভূমি অফিসের পিছনের একটি বহুতল ভবনের তিনতলা থেকে ঝুলন্ত অবস্থায় আবু হানিফ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দ গ্রামের আবুল বসরের ছেলে।
এদিকে, সদর উপজেলার দিঘি ইউনিয়নের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা একটি পরিত্যক্ত ঘরে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে সিংগাইর উপজেলার দেওলী গ্রামে রোজিনা আক্তার নামের এক নারীর মরদেহ পাওয়া গেছে। পুলিশের ধারণা পারিবারিক কলহে বিষপানে রোজিনা আক্তার আত্মহত্যা করেছে।
এছাড়া,ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে ঝুলন্ত অবস্থায় সোনা মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় এক কারখানায় কাজ করার সময় ছাদ থেকে ড্রাম পড়ে রাসেল মাহমুদ নামে এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল রোববার রাতে আহত অবস্থায় রাসেলকে সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। নিহত রাসেল জামালপুর সদর উপজেলা রহুল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
লাশগুলো ময়না তদন্ত সম্পন্নের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।