মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন,প্রাণ গেলো ৯ জনের

স্টাফ রিপোর্টারঃ
কেমিক্যাল গোডাউনে আগুন,প্রাণ গেলো ৯ জনের।
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কসমি ফার্মা নামে একটি ক্যামিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্যামিক্যাল গোডাউনের পাশের সরদার গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার দোতলা ও তিনতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শিরোনাম