দিনাজপুরের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-২

নিজস্ব প্রতিনিধিঃ
কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-২।দিনাজপুরে পাচারের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার দুপরে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত এস প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, খানসামা উপজেলার তঙ্গুয়া ভেরভেড়ী এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আব্দুল মাজেদ (৫০) ও বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের শেখ বরকত আলীর ছেলে আলী আজম (৬৫)।

শিরোনাম