মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, মৃতের সংখ্যা বেড়ে-১৬

সংবাদ জমিন রিপোর্টঃ
আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে-১৬। রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেন। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শিয়ালবাড়ির একটি গার্মেন্টস ও সংলগ্ন কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এদের পরিরচয় জানা যায়নি।

শিরোনাম