সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ ডাকাত আটক

সাভার প্রতিনিধিঃ
২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ ডাকাত আটক। সাভারে ডিবি পুলিশ পরিচয়ে তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয় ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন শহিদুল ইসলাম (ডাকাত দলের সরদার), সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার ২৫ লাখ টাকা তুরাগ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একদল ডাকাত।

শিরোনাম