সাভারের পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে এ পর্যন্ত ২টি অজ্ঞাত সহ ৪ লাশ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ
সাভারে পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে এ পর্যন্ত ২টি অজ্ঞাত সহ ৪ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে সাভারে উদ্বিগ্ন নাগরিক সমাজ।

জানা গেছে,সাভারে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশসহ ৪ লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর শনিবার বিকেলে ও রাতে অধিক লাশগুলা উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

এর আগে গত এক মাস আগেও পৌর কমিটির সেন্টারের দোতালায় অজ্ঞাত এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। অপরদিকে সাভারের রেডিও কলোনি থেকে এক যুবক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালি বটতলা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন,লাশগুলো দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম