জমি নিয়ে বিরোধে বোনের লোকজনের হাতে প্রাণ গেলো ভাইয়ের

সংবাদ জমিন ডেস্কঃ
জমি নিয়ে বিরোধে বোনের লোকজনের হাতে প্রাণ গেলো ভাইয়ের। গাজীপুরে বোনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম (৪০) আদাবৈ এলাকার মৃত মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল ইসলাম কিছুদিন আগে মা ও বোনের অংশের জমি বিক্রি করে দেন। এ নিয়ে তার সঙ্গে বোন খাদিজা বেগম ও ভগ্নিপতি একই এলাকার লাইজুদ্দিনের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে খায়রুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমি মাপতে গেলে বোন ও ভগ্নিপতি লোকজন নিয়ে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। খায়রুল ক্ষিপ্ত হয়ে তার বোন ও ভগ্নিপতির ওপর হামলা করলে তারা আহত হন। একপর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই নিহত হন খায়রুল। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচ জন আহত হন। পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম