সিংগাইরের মানিকনগরের সন্তান ও ইতালী প্রবাসী সুজনের অকাল মৃত্যু

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইরের মানিকনগর গ্রামের সন্তান ও ইতালী প্রবাসী সুজন বেপারী(৩০) এর অকাল মৃত্যু হয়েছে। তার পিতার নাম আজিজুল বেপারী।

জানা গেছে,ইতালীর বাড়ি শহরের একটি রাস্তায় তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তার মৃতদেহ বাড়ি শহরের পলিক্লিনিক এর মর্গে আছে।

এদিকে,’মানিকগঞ্জ জেলা সমিতি ইতালি’ এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শিরোনাম