নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেলো দুই ভাইয়ের

নিজস্ব প্রতিনিধিঃ
নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেলো দুই ভাইয়ের। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত কর্মী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা মারা যান।

নিহত দুজন হলেন মিলন আলী ও আলম আলী। তারা উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল সাহাপুকুর মহল্লার নওসেদ আলির ছেলে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল সালাম তুহিনের সমর্থক ছিলেন।পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম