মানিকগঞ্জে ঘুষ নেয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ সদস্য অবরুদ্ধ
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
গ্রামবাসীর হাতে অবরুদ্ধ। মানিকগঞ্জে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ী কে ধরে ছেড়ে দেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অংশ নেওয়া এক উপপরিদর্শক সহ ১০ সদস্যকে আটকে রাখেন গ্রামবাসী। পরে ঘটনাস্থলে সংশিষ্ট থানা পুলিশ গিয়ে উদ্ধার করে আসার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছেেউপজেলার ধানকোড়ার তারাবাড়ী গ্রামের কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় আসামিদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্র হয়ে অভিযানে অংশ নেওয়া সদস্যদের আটক করে সাটুরিয়া থানায় খবর দেয়। পরে সাটুরিয়া থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।