হেলমেট পরে ছিনতাই, গ্রেফতার-২

বিশেষ প্রতিবেদকঃ
দীর্ঘদিন ধরে উত্তরা পশ্চিম থানা এলাকায় মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত অবস্থায় ছিনতাই করে আসা একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ বলছে, এই চক্রটি অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামনে পর্যবেক্ষণ করে টার্গেট করে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর মিন্টু রোডে আয়োজিত ‌ছিনতাইকৃত অর্থ ও মোটরসাইকেলসহ দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি মো. মুহিদুল ইসলাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানী উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে ঢাকা আই-কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, সাইফুল ইসলাম শাওন (৩৯) ও মো. ফারুক হোসেন (৩৮)।

শিরোনাম