গভীর রাতে ডাকাতি,নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা

বিশেষ প্রতিনিধিঃ
গভীর রাতে ডাকাতি,নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা ।বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্বৃত্তরা একটি বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার (৬৭) নামে নারীকে শ্বাসরোধে হত্যা করেছে। ডাকাতরা ঘরের জিনিসপত্র তছনছ করার পর নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত বিমলা পোদ্দার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকার মৃত রাধেশ্যাম পোদ্দার আগরওয়ালার মেয়ে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৫-৭ জন মুখোশধারী ডাকাত টিনের চালা কেটে ঘরে ঢোকে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের হাত-পা বেঁধে মারপিট করে। ঘরের জিনিসপত্র তছনছ করে। সিন্দুকের চাবি নিয়ে সেখান থেকে নগদ ৩-৪ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। এ সময় গৃহকর্তা হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন বিমলা পোদ্দার বাধা দিলে ডাকাতরা তাকে শ^াসরোধে হত্যা করে পালিয়ে যায়।

শিরোনাম