নিজ কক্ষ থেকে উদ্ধার করা হলো এনজিও কর্মীর লাশ

বিশেষ প্রতিনিধিঃ
নিজ কক্ষ থেকে উদ্ধার করা হলো এনজিও কর্মীর লাশ। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে বিল্লাল হোসেন (৩৫) নামে এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন-এর ধাপেরহাট শাখার আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিল্লাল ওই শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্র্রিয়াধীন।

শিরোনাম