সংসদ ভবনের সামনে পুলিশ বনাম জুলাইযোদ্ধা সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া,অগ্নিসংযোগ

সংবাদ জমিন রিপোর্টঃ
সংসদ ভবনের সামনে পুলিশ বনাম জুলাইযোদ্ধা সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া,অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে ‘জুলাইযোদ্ধাদের’ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত ‘রোড ব্লকার’গুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেন তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পরপরই পুলিশ ও জুলাইযোদ্ধারা মুখোমুখি অবস্থান নেন। আগে থেকে মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাইযোদ্ধাদের’ সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তখন দুইপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শিরোনাম