চিরকুট লিখে নিখোঁজ,লাশ পাওয়া গেলো হাতিরঝিল লেকে

স্টাফ রিপার্টারঃ
চিরকুট লিখে নিখোঁজ,লাশ পাওয়া গেলো হাতিরঝিল লেকে। রাজধানীর হাতিরঝিল লেক থেকে এ.জে.এম. লুৎফে রব্বানী (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ প্লাজার পাশের লেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম এ.জে.এম. লুতফে রব্বানী। তিনি পেশায় একজন প্রকৌশলী। অবসর জীবন যাপন করছিলেন। নিজের মেয়েকে নিয়ে গুলশান-১ নম্বরের বাসায় থাকতেন।

গত ১৫ অক্টোবর রাতে রব্বানী একটি চিরকুট লিখে বাসা থেকে চলে যান। তার পরিবারের পক্ষ থেকে ১৬ অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়।

শিরোনাম