ঢাকার মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিং এলাকায় পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে মারধর ও লুটপাট

স্টাফ রিপোর্টারঃ
পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে মারধর ও লুটপাট।রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিং এলাকায় পুলিশ ঢুকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। তারা হলেন,মাকসুদা আক্তার মুক্তা (৪৫) এবং তার দুই ছেলে সাইফুল হাসান (২০) ও সিফাত হাসান (১৮)।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ঐ এলাকার মাকসুদা আক্তার মুক্তারর বাড়িতে সকাল ৮টার দিকে কিছু লোক পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশের চেষ্টা করে। প্রধান ফটকের কেচি গেট ভেঙে তারা বাসায় ঢোকে, এরপর রুমের দরজা ভেঙে ভেতরে আসে। বাধা দিলে ঐ মহিলার দুই ছেলেকে মারধর করে নগদ ৪ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

মহিলা জানান, রেজাউল করিম সুজন, রাইসুল ইসলাম আসাদ, রাসেদা বেগম, সবুজ, বাবু ওরফে ‘মুরগী বাবু’, ইয়াসিন আরাফাত, শফিক, মোহন, সজিব বাবুর্চি ও তরিকসহ বেশ কয়েকজন এ হামলায় জড়িত।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে

শিরোনাম