বিশেষ প্রতিনিধিঃ
প্রসূতি মা ও নবজাতকের ভুল চিকিৎসায় মৃত্যু,ক্লিনিকে হামলা ও ভাঙচুর। গাইবান্ধার পলাশবাড়ীতে আবারও ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে শনিবার (১৮ অক্টোবর) সকালে।
প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং অগ্নিসংযোগের চেষ্টা চালান। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পৃথক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পারুল বেগমকে সিজারিয়ান অপারেশন করানোর জন্য মা ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। ভোররাত ৪টার দিকে পারুল ও নবজাতক মারা যান। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ মরদেহ গোপনে রংপুরে রেফার্ড করার চেষ্টা করলে স্বজনরা বিষয়টি বুঝে ফেলে ক্ষোভে ফেটে পড়েন এবং ভাঙচুর চালান।