শুরু হয়ে গেছে জুলাই সনদ নিয়ে বিতর্ক

সংবাদ জমিন রিপোর্টঃ
শুরু হয়ে গেছে জুলাই সনদ নিয়ে বিতর্ক। অক্টোবর জুলাই সনদে সই করেছে বড় রাজনৈতিক দলগুলো। তবে জুলাই আন্দালন থেকে গড়ে ওঠা দল এনসিপি এই সনদে সই করেনি, এমনকি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না দলটির শীর্ষ নেতারা। আবার নারী নেত্রীদের অভিযোগ, এই পুরো প্রক্রিয়ায় নারীকে স্পষ্ট অবজ্ঞা করা হয়েছে। এদিকে সনদ সই অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধারা অনাস্থা জানিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন। পরবর্তীতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পরে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ তাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে অংশ নেন ২৫টি রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও সনদে সই করেন। তবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দলসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেননি।

শিরোনাম