কার্গো ভিলেজে অগ্নিকান্ডের ঘটনায় প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে

স্টাফ রিপোর্টারঃ
কার্গো ভিলেজে অগ্নিকান্ডের ঘটনায় প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় শুধু কয়েক’শ কোটি টাকার পণ্যই নয়, বড় ধাক্কা খেতে পারে দেশের সামগ্রিক বাণিজ্য কার্যক্রম ও রফতানিই–আমদানির লজিস্টিক শৃঙ্খল। বিমানবন্দরভিত্তিক এই গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার ঘটনা বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য নিরাপত্তা ও অবকাঠামোগত সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে

বিমানবন্দরের কার্গো ভিলেজ হলা আকাশপথে পণ্য পরিবহন, আমদানি ও রপ্তানির মূল কেন্দ্রবিন্দু। এখান থেকেই প্রতিদিন হাজার টন পণ্য দেশে আসে এবং বিদেশে যায়। তৈরি পোশাক, ইলেকট্রনিক যন্ত্রাংশ, ওষুধ, কৃষিপণ্য, ফুল ও উচ্চমূল্যের কুরিয়ার পার্সেল—সব ধরনের পণ্য অস্থায়ীভাবে এই ভিলেজে সংরক্ষিত থাকে।

শিরোনাম