মেসির হ্যাটট্রিকে ন্যাশভিল এসসিকে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্কঃ
ন্যাশভিল এসসিকে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির হ্যাটট্রিকে মেজর লিগ সকারে ৫-২ গোলে ন্যাশভিল এসসিকে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। তাতে জায়গা নিশ্চিত হয়েছে প্লে-অফেও। মায়ামির প্লে-অফ নিশ্চিতের দিনে আবার মেসির গোল্ডেন বুটও কার্যত নিশ্চিত হয়ে গেছে!

আর্জেন্টাইন সুপারস্টার নিয়মিত মৌসুমের শেষ দিনে ২৬ গোল নিয়ে খেলতে নেমেছিলেন। যা আবার লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে দুই গোল বেশি। কিন্তু ২৮ ম্যাচে ২৯ গোল করে মেসি নিশ্চিতভাবে প্রথম এমএলএস গোল্ডেন বুটের পথে এগিয়ে গেছেন। মেসির নৈপুণ্যে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে শেষ পর্যন্ত তৃতীয় স্থান নিশ্চিত করেছে। আগামী ২৪ অক্টোবর শুরু হতে যাওয়া এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডে তারা মুখোমুখি হবে ন্যাশভিলেরই।

শিরোনাম