শাহজালালের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

সংবাদ জমিন রিপোর্টঃ
আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে লাগা আগুন আজ বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বার্তায় বলা হয়েছে, আজ রবিবার ২৩টি ইউনিট সকাল থেকে নিয়োজিত ছিল। বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।

শিরোনাম