মসজিদের আধিপত্য নিয়ে বিএনপি-শিবিরের সংঘর্ষ, আহত-৪০

বিশেষ প্রতিনিধিঃ
মসজিদের আধিপত্য নিয়ে বিএনপি-শিবিরের সংঘর্ষ, আহত-৪০। নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল শনিবার কাশেমবাজার মসজিদে ছাত্রশিবির আয়োজিত ‘কোরআন শিক্ষা ক্লাস’ চলাকালে ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় রবিবার দুপুরে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ছাত্রশিবির। পরে প্রতিবাদ জানিয়ে বিকালে একই মসজিদে ‘দারসুল কোরআন’ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয় সংগঠনটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজের পর ‘দারসুল কোরআন’ শুরু হলে মসজিদের বাইরে বিএনপি নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক’ স্লোগান দেন। এরপর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। সংঘর্ষের সময় মসজিদের ভেতরে ছাত্রশিবির সদস্যরা অবস্থান নেন, আর বাইরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আটকে থাকা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মসজিদ থেকে উদ্ধার করা হয়।

শিরোনাম