গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন,৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বিশেষ প্রতিনিধিঃ
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন,৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। চাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো– সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিংয়ের দোকান, সাকিব আলমের কম্পিউটার ও স্টেশানির দোকান। সবগুলো দোকানই ছিল টিনের তৈরি।

শিরোনাম