ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর হাতে প্রাণ গেলো শাশুড়ির

বিশেষ প্রতিনিধিঃ
পুত্রবধূর হাতে প্রাণ গেলো শাশুড়ির। পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাশুড়িকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। সোমবার এ তথ্য নিশ্চিত করেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান। রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী।

ওসি জানান, পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদ দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে (সৌদি আরব) থাকেন। বাড়িতে তারা দুজন ছাড়াও বিল্লালের বউ লিলি আক্তার (৩০) বসবাস করেন। লিলি তিন সন্তানের মা। পারুলের সঙ্গে পুত্রবধূ লিলির পারিবারিক নানান বিষয় নিয়ে প্রায় সময় বাকবিতণ্ডা হতো। রবিবার সকালে আব্দুল ওয়াহিদ কুমিল্লায় চিকিৎসার জন্যে যান। সন্ধ্যায় বউ-শাশুড়ির মধ্যে কলহ হয়। সে সময় লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ি পারুলের মাথা ও মুখে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম