জবি’র ছাত্রদল নেতা হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ

সংবাদ জমিন ডেস্কঃ
জবি’র ছাত্রদল নেতা হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের একটি বাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে দুজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের ওই ছাত্রীকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়। তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ। এ ছাড়া বাড়ির বাকি সদস্যদেরও কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

শিরোনাম