মানিকগঞ্জে মিথ্যা মামলার গ্যাড়াকলে দৌলতপুরের সাংবাদিকরা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে মিথ্যা মামলার গ্যাড়াকলে সাংবাদিকরা। মিথ্যা মামলায় ফাঁসানোকে কেন্দ্র করে দৌলতপুরে সাংবাদিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

জানা গেছে, সংবাদ প্রকাশের জের ধরে জেলার দৌলতপুরে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করে হয়রানি করার অভিযোগ উঠেছে।দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের বিভিন্ন অপকর্মের নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল ও তথ্য প্রমাণের ভিত্তিতে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিউজ হওয়ায় “দৈনিক আমার বার্তা” পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম ও “ইনকিলাব” পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ আমিনুল ইসলামের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বিএনপি নেতার মিথ্যা মামলা দায়ের নিয়ে জেলার সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে হয়নামূলক এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন তারা।

শিরোনাম