আদালত অবমাননা করায় আইনজীবীকে দেয়া হলো সাজা

সংবাদ জমিন রিপোর্টঃ
আদালত অবমাননা করায় আইনজীবীকে সাজা। আদালত অবমাননার অভিযোগে জগবন্ধু মজুমদার নামে এক আইনজীবীকে সাজা দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৫২(২) ধারা মোতাবেক এই আইনজীবীকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

শিরোনাম