হাত-পায়ের রগ কেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা
বিশেষ প্রতিবেদকঃ
হাত-পায়ের রগ কেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা। চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকার সাগরতীর থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে আনন্দবাজার আউটার রিংরোড সংলগ্ন সাগরতীরে কাশবনের ভেতর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত শামীম মাকসুদ খান জয় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্সে ভর্তি হন। বরিশাল জেলায় বাড়ি হলেও নগরের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন। কী কারণে কারা খুন করেছে, নাকি আত্মহত্যা, তা বলতে পারছে না পরিবার ও পুলিশ।