ইউপি সদস্যের বাড়ির ছাদে মিললো মাদক

নিজস্ব প্রতিনিধিঃ
উপি সদস্যের বাড়ির ছাদে মিললো মাদক। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নুরুল ইসলামের বাড়ির ছাদে রোদে শুকানো হচ্ছিল গাঁজা। এ সময় হাজির পুলিশ। তাৎক্ষণিক সেখানে রোদে শুকানো গাঁজা জব্দ করে। এ ঘটনায় মেম্বারের সহযোগী কাউছার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করেন।

শিরোনাম