শিশু ধ*র্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হ*ত্যা

বিশেষ প্রতিনিধিঃ
শিশু ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ শহরে এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আবু হানিফ খুলনার বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে ও খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান। গ্রামের বাড়িতে তার তার দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী বসবাস করে।

পুলিশ জানায়, ওই শিশুকে ধর্ষণ বা এর চেষ্টার কোন অভিযোগ আমরা এখনও পাইনি। তাছাড়া এটা তদন্তের বিষয়। তদন্ত শেষে নিশ্চিত করে এ বিষয়ে বলা সম্ভব হবে।

শিরোনাম