ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

সাভার প্রতিনিধিঃ
জাবিতে ছাত্রদলের বিক্ষোভ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার(২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কবির সরণিতে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে নেতারা জুবায়েূদ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

শিরোনাম