জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিরল প্রজাতির পাহাড়ি কচ্ছপ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিরল প্রজাতির পাহাড়ি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপটি দেখতে হলুদ রংয়ের। সোমবার বিকেলে বন্য প্রাণী–সংক্রান্ত অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।

জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশমাইল এলাকায় কয়েকটি শিশু কচ্ছপটি নিয়ে খেলছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বন্য প্রাণী আলোকচিত্রী অরিত্র সাত্তার দেখতে পান। তিনি কচ্ছপটি বাসায় নিয়ে আসেন এবং বন বিভাগকে খবর দেন। এরপর আজ বন্য প্রাণী–সংক্রান্ত অপরাধ দমন ইউনিটের সদস্যরা কচ্ছপটি নিয়ে যান।

শিরোনাম