১২ বছরে ৬৮ হাজার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক লাখ

সংবাদ জমিন রিপোর্টঃ
১২ বছরে ৬৮ হাজার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক লাখ। দেশে গত ১২ বছরে ৬৭ হাজার ৮৯০টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত এবং ১ লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছেন বলে তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠা করেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘লাইসেন্সবিহীন ও প্রশিক্ষণবিহীন চালকের হাতে যানবাহন তুলে দেওয়া, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল, অপ্রাপ্তবয়স্ক চালক, সড়কে ত্রুটি, চালকের মাদক গ্রহণ, বেপরোয়া গতি এবং অযোগ্য চালকের হাতে লাইসেন্স দেওয়ার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।’

শিরোনাম