ধর্ষণের শিকার সেই বৃদ্ধার পরিবারের ওপর হামলা,আটক-৫

গাইবান্ধা প্রতিনিধিঃ
ধর্ষণের শিকার সেই বৃদ্ধার পরিবারের ওপর হামলা,আটক-৫। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬৬ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনার দুই দিন পর তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত আইয়ুব আলীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেন। পরে অভিযুক্তের স্ত্রী ও ছেলেসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর (পাতারপাড়া) গ্রামে। আটকরা হলেন, আইয়ুব আলীর স্ত্রী মিনারা বেগম (৩৮), ছেলে মিজানুর রহমান (২০) ও মেহেদী হাসান (১৪), ছোট ভাই শহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মনজুয়ারা বেগম (৩৫)।

শিরোনাম