আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও করে দখল এনসিপির

স্টাফ রিপোর্টারঃ
কার্যালয় ভাঙচুর ও করে দখল এনসিপির। আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও করে দখল এনসিপির। চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় তারা সাংস্কৃতিক সংগঠন খেলাঘরের কার্যালয়েও ভাঙচুর চালান বলে খবর পাওয়া যায়। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে দোস্ত বিল্ডিংয়ে কার্যলয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিক্ষুব্ধ এনসিপির কর্মীরা এসময় দোস্ত বিল্ডিংয়ের ৪ তলায় অবস্থিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অফিসের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও কার্যালয়ের দরজা ভাঙচুর করেন। পরে ভেতরে থাকা আসবাবপত্র ও স্মারক ভাঙচুর করে। এসময় তারা আওয়ামী লীগ কার্যালয়ের দুই পাশে আরও দুটি সাংস্কৃতিক সংগঠনের অফিসেও ভাঙচুর চালান।

শিরোনাম