এই সরকারের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না: জিএম কাদের

সংবাদ জমিন রিপোর্টঃ
এই সরকারের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয় আইআরআই প্রতিনিধি দল।

দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা করে জিএম কাদের বলেন, ‘সকল মহল থেকে যেহেতু বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে সুতরাং এই সরকারের অধীনে কোনও নিরপেক্ষ ইলেকশন করা সম্ভব হবে না। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। ফলশ্রুতিতে দেশে বেকারের সংখ্যা বাড়ছে।’

শিরোনাম