সিংগাইরে মহাসড়কের পাশে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে আঞ্চলিক মহাসড়কের পাশে জেলা পরিষদের অবৈধ জায়গায় স্থাপন করা দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে,বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। এ সময় ধল্লা পুলিশ ফাঁড়ির নিকটে মহাসড়কের পাশে স্থানীয় আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়।

এ উচ্ছেদ অভিযানে সহযোগিতায় ছিলেন সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকার, এসআই মো. রেজাউল হক।

শিরোনাম