ধর্ষণ কান্ডে নিরাপত্তাপ্রহরীকে ইট দিয়ে থেঁতলে হত্যা, আটক-৪

বিশেষ প্রতিনিধিঃ
নিরাপত্তাপ্রহরীকে ইট দিয়ে থেঁতলে হত্যা, আটক-৪। ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জ শহরের খানপুরে আবু হানিফ (৩০) নামে এক নিরাপত্তাপ্রহরীকে ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ।

নিহত আবু হানিফ বাগেরহাটের শরণখোলার আবুল কালামের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তিনি খানপুর জিতু ভিলায় নিরাপত্তাপ্রহরীর কাজ করতেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের খানপুর জোড়া পানি ট্যাংকির ভেতরে ছয় যুবক মিলে আবু হানিফকে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করছে। এ সময় সেখানে ছোট একটি শিশু দাঁড়ানো ছিল। আবু হানিফ অনেক কাকুতি-মিনতি করেও তাদের হাত থেকে রক্ষা পাননি।

শিরোনাম