মানিকগঞ্জে শিশু স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে শিশু স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে।পুলিশ ঐ ধর্ষককে আটক করেছে।

জানা গেছে, ১৮ অক্টোবর দুপুরে শিশুটির মা বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় তার মেয়ে ও গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশু কন্যা (১৩) বাড়িতে একাই ছিলেন। বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে কৃষক আক্কাস আলী। তখন আক্কাসের বাড়িতেও কেউ ছিল না,বাড়িটি ছিলো নির্জন।

এ সময় প্রতিবেশী এক কিশোর ঘটনা দেখে শিশুটির মাকে জানায়। অসহায় মা এলাকায় কোন ন্যায় বিচার না পেয়ে ২৪ অক্টোবর বিকেলে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আক্কাসকে গ্রেফতার করেছে। সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, শুক্রবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

শিরোনাম