পুলিশ কর্মকর্তা ৪ বার ধর্ষণ করার পর হাতের তালুতে নোট লিখে নারী চিকিৎসকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ
পুলিশ কর্মকর্তা ৪ বার ধর্ষণ করার পর হাতের তালুতে নোট লিখে নারী চিকিৎসকের আত্মহত্যা। ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক নারী চিকিৎসক নিজের হাতের তালুতে লেখা সুইসাইড নোটে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চারবার ধর্ষণের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সাতারা জেলার একটি সরকারি হাসপাতালে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

চিকিৎসকের বাম হাতের তালুতে লেখা নোটে বলা হয়েছে, ফালতান থানার সাব-ইন্সপেক্টর গোপাল বাদনে তাকে পাঁচ মাস ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং চারবার ধর্ষণ করেছেন। ওই নির্যাতনের কারণেই তিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে আরেক পুলিশ কর্মকর্তা প্রশান্ত ব্যাংকারের বিরুদ্ধেও মানসিক হয়রানির অভিযোগ করেছেন তিনি।

শিরোনাম