মিয়ানমারে পাচারকালে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ
বিশেষ প্রতিনিধিঃ
পাচারকালে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় ট্রলারভর্তি ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলীর জিলা ঘাট থেকে সারগুলো জব্দ করা হয়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা যায়নি।
জানা গেছে, শুক্রবার রাতে একটি ট্রলারে করে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোনও মালিক পাওয়া যায়নি। স্থানীয় জামাল মাঝি নামে এক ব্যক্তি ট্রলারটির মালিক বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।