বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেলো বিএনপি নেতার

বিশেষ প্রতিনিধিঃ
বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেলো বিএনপি নেতার। বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন (পদ স্থগিত) নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পরই জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম