পাবনা-ঢাকা মহাসড়কে ট্রাক চাপায় ২শিক্ষার্থীসহ তিন জন নিহত

বিশেষ প্রতিনিধিঃ
ট্রাক চাপায় ২শিক্ষার্থীসহ তিন জন নিহত। পাবনায় ট্রাকচাপায় স্কুলশিক্ষার্থীসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জাফরাবাদ, বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থী ও যাত্রী নিয়ে একটি অটোভ্যান পাবনা শহরের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে আসা বাঁশবোঝাই একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনার পর সড়কে অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিরোনাম