মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনার স্বামীর ১২ দিন পর স্ত্রীর লাশ উদ্ধার

সংবাদ জমিন রিপোর্টঃ
কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনার স্বামীর ১২ দিন পর স্ত্রীর লাশ উদ্ধার। রাজধানীর মিরপুর শিয়ালবাড়ির কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ১২ দিন পর আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেমিক্যাল গোডাউনের সামনের একটি পোশাক কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত নারীর নাম মার্জিয়া সুলতানা (১৪)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামের মো. সুলতান মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে শিয়ালবাড়ির ১২ নম্বর রোডের মজিবুরের বস্তিতে থাকতেন।

শিরোনাম