সাভারে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগ

সাভার প্রতিনিধিঃ
দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগ। রবিবার দিবাগত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত চলা ভাঙচুর অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাভারের সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা।

রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় স্থাপনা ও গাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয়। দেওয়া হয় আগুন। এতে আহত হয়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। তবে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনও প্রকার সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

সোমবার সকালে সাভারের বিরুলিয়া এলাকায় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশের ফটকেই দেখা যায় আগুনে পোড়ার দৃশ্য। বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচ, কাঠসহ ভাঙা বিভিন্ন জিনিসপত্র। ভেঙে দেওয়া হয়েছে একটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাস, দুটি মোটরসাইকেল। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত তিনটি বাস, পাঁচটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে। এর মধ্যে কোনোটিতে সকালেও ধোঁয়া উড়তে দেখা যায়।

শিরোনাম