এবার নেপালের মন্ত্রিসভায় দুই তরুণকে নিয়ে নিলেন সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্কঃ
এবার নেপালের মন্ত্রিসভায় দুই তরুণকে নিয়ে নিলেন সুশীলা কার্কি। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রবিবার তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। সম্প্রতি জেন-জিদের নেতৃত্বে বিক্ষোভের পর গঠিত এই মন্ত্রিসভায় তিনি দুই তরুণকে অন্তর্ভুক্ত করেছেন। নেপালে তরুণদের মধ্যে তাদের জনপ্রিয়তা রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত ৮ ও ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়, তা দ্রুতই ছড়িয়ে পড়ে নেপালে। দীর্ঘদিনের দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ তরুণদের এই আন্দোলন সহিংস রূপ নেয়। সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হন এবং সংসদ ভবন, আদালত ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ঘটে।

শিরোনাম