জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বিশেষ প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় নিহত-৩। জামালপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

নিহতরা হলেন,জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬০), সরিষাবাড়ি উপজেলার সানাকৈর পূর্বপাড়া এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া (১৮) ও সরিষাবাড়ি উচ্চগ্রাম এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার পলি (২২)। নিহত রাশেদ মিয়া ময়মনসিংহ পলিটেকনিকের ও আরিফা আক্তার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী।

শিরোনাম