জামায়াত প্রার্থীকে আ’লীগের দোসর আখ্যায়িত করে মাইক্রোফোন কেড়ে নিলেন নেতাকর্মীরা

বিশেষ প্রতিনিধিঃ
জামায়াত প্রার্থীকে আ’লীগের দোসর আখ্যায়িত করে মাইক্রোফোন কেড়ে নিলেন নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত গণমিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় কুমিল্লা-৭ আসনে জামায়াতের মনোনীত প্রার্থীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মাইক্রোফোন কেড়ে নিয়ে যান দলের এক পক্ষের নেতাকর্মীরা।

সোমবার সকালে চান্দিনা বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে এই গণমিছিলের আয়োজন করা হয়।

মাইক্রোফোন কেড়ে নিয়ে পক্ষের নেতাকর্মীদের ভাষ্য, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। তবে জামায়াতের প্রার্থীর দাবি, তিনি আওয়ামী লীগের সঙ্গে আপস করেননি।

শিরোনাম